ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় সংঘর্ষ: আরও একজন গ্রেপ্তারের পর রিমান্ডে

ভোলায় সংঘর্ষ: আরও একজন গ্রেপ্তারের পর রিমান্ডে
×

ফাইল ছবি

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ১০:০২

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ-জনতার সংঘর্ষের ঘটনায় আলামিন নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ মোট তিনজনকে গ্রেপ্তার করল। 

বৃহস্পতিবার সকালে আলামিনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে বুধবার রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মৃত হোসেনের ছেলে আলামিনকে গ্রেপ্তার করা হয়।

বিপ্লব চন্দ্র শুভ নামে হিন্দু এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে ধর্মীয় অবমাননাকর মেসেজ দেওয়াকে কেন্দ্র করে গত ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে 'তৌহিদি জনতার' ব্যানারে প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে সহিংসতায় চারজন নিহত হন। এ ঘটনায় পুলিশ অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করে মামলা করে। এর আগে আরিফ ও সজীব নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×