ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই

সাতক্ষীরায় বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই
×

উদ্ধারকৃত গুলি ও গুলিরে খোসা -সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ১১:০৭

সাতক্ষীরার কালিগঞ্জে ফিল্মি স্টাইলে বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কাঁটাখালী নামক স্থানে এই ঘটনা ঘটে। 

জানা গছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদিপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাষ্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন দুপুর ২টার সময় সাতক্ষীরা সাউথইষ্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লাখ টাকা উত্তোলন করেন। পরে ৩ জন একটি মোটরসাইকেলে করে শ্যামনগরে যাওয়ার পথে কাঁটাখালী এলাকায় পালসার মোটরসাইকেল নিয়ে তিন ছিনাতাইকারী তাদের গাতিরোধ করে। এসময় পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন, (ওসি) তদন্ত আজিুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করেন।

ওসি (তদন্ত) আজিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধারসহ বিকাশ কর্মকর্তাদের থানায় আনা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×