ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্যের মৃত্যু

গাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্যের মৃত্যু
×

সড়ক দুর্ঘটনায় নিহতরা -সংগৃহীত ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ১১:১৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ১১:২৬

নওগাঁর ধামইরহাট উপজেলার হযরতপুর এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন ও কনস্টেবল মনির হোসেন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় অভিযান শেষে ১১৩ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় অভিযান চালিয়ে সাপাহার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম পিংকীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ডিবিতে কর্মরত দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে নিহত হন। তার লাশ উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×