ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

রামুতে আরও ৮ জনের করোনা শনাক্ত

রামুতে আরও ৮ জনের করোনা শনাক্ত
×

ফাইল ছবি

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২০ | ২৩:৩৫ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০০:৪৭

রামুতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শিক্ষার্থী, ওষুধ ব্যবসায়ীসহ নতুন করে ৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত রামুতে ২০৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০৯ জন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দা এবং ৯৮ জন বিশেষ বাহিনীর সদস্য বলে জানিয়েছে রামু  স্বাস্থ্য বিভাগ।

রোববার নতুন করে রামুতে করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে রয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম ও রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির অর্থ সম্পাদক ওষুধ ব্যবসায়ী চম্পক বড়ুয়া জুয়েল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ফতেখাঁরকুলে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি। ফতেখাঁরকুল ইউনিয়নে লকডাউন কার্যকর করলে ভালো হবে। তবে সেটার সুফল পেতে সবার সহযোগিতা দরকার। 

তিনি জানান, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব (ন্যূনতম ৩ ফুট) মেনে চলা, মাস্ক পরা, সাবান দিয়ে বার বার হাত ধোয়ার নিয়ম মেনে চলার বিকল্প নেই। অপ্রয়োজনীয় কারণে বাসাবাড়ি থেকে বের না হওয়া এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের নমুনা দেওয়ার পরে, নমুনা প্রদানকারী ব্যক্তিকে রিপোর্ট পাওয়ার পূর্ব পর্যন্ত বাসাবাড়িতে অবস্থান করতে হবে।

আরও পড়ুন

×