ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি আইনের মামলা

গ্রামের লোক দিল থানায়, পুলিশ পাঠাল কারাগারে

গ্রামের লোক দিল থানায়, পুলিশ পাঠাল কারাগারে
×

আটক রতন

 লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৪:১৮ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০৪:৩৫

নাটোরের লালপুরে হিন্দু ধর্মালম্বী এক যুবককে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

ওই যুবকের নাম রতন সিং (২২)। তার বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

রতন উপজেলার দুয়ারিয়া ইউপির টিটিয়া গ্রামের হরিপদ সিংয়ের ছেলে। রোববার রাতে তাকে আটক করে পুলিশে দেয় গ্রামের কিছু বাসিন্দা।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এলাকাবাসী রতনকে থানায় হস্তান্তর করেছে। পরে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×