ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে করোনাভাইরাসে আরও ২৯ জন আক্রান্ত

কিশোরগঞ্জে করোনাভাইরাসে আরও ২৯ জন আক্রান্ত
×

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৪:২৪

কিশোরগঞ্জে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন করোনা শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় মৃত ব্যক্তিসহ ২ জন, কটিয়াদী উপজেলায় ৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ৩ জন ও মিঠামইন উপজেলায় ৩ জন রয়েছেন। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি জেলার তাড়াইল উপজেলার বাসিন্দা। তার নাম মাজহারুল হক রানা (৬৫)। 

বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত ২ জন করোনা পজিটিভসহ জেলায় মোট ৬৪২ জন করোনা রোগী এবং ৯ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সোমবার সকালে এসব বিষয় নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রকাশিত ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে মোট ২৯ জনের পজিটিভ ও ১৫৮ জনের নেগেটিভ এসেছে। এছাড়া করোনা আক্রান্ত পুরাতন একজনের আবারো পজিটিভ এসেছে।

সর্বশেষ জেলায় মোট ১৪০৭ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ২৮৪ জন, হোসেনপুর উপজেলার ৩২ জন, করিমগঞ্জ উপজেলায় ৯৩ জন, তাড়াইল উপজেলায় ৭৫ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৬৪ জন, কটিয়াদী উপজেলায় ৭৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৯৩ জন, ভৈরব উপজেলায় ৪৯৭ জন, নিকলী উপজেলায় ২৩ জন, বাজিতপুর উপজেলায় ৯৬ জন, ইটনা উপজেলায় ২৮ জন, মিঠামইন উপজেলায় ৩৬ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন মারা গেছেন।


আরও পড়ুন

×