ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে একদিনে ৪৪৫ জন শনাক্তের রেকর্ড

চট্টগ্রামে একদিনে ৪৪৫ জন শনাক্তের রেকর্ড
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৬:৪০

চট্টগ্রামে একদিনে ৪৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে আক্রান্তের হিসেবে চট্টগ্রামে এটিই সর্বোচ্চ।

সোমবার চট্টগ্রামের সাতটি ল্যাবে সর্বোচ্চ সংখ্যক ১ হাজার ৪৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৪৪৫ জনের মধ্যে নগরীর ৩২৪ জন, বাকি ১২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মিরসরাই উপজেলায় সবচেয়ে  বেশি ২৬ জন শনাক্ত হয়েছেন।

কিট সংকট কেটে যাওয়ার পর নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে, বেড়েছে আক্রান্তের সংখ্যাও। প্রসঙ্গত, রোববার রাতে চট্টগ্রামে নতুন নয় হাজার কিট এসেছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, সোমবার শনাক্তরা সহ চট্টগ্রাম জেলায় করোনা রোগী বেড়ে হয়েছে ৮ হাজার ৪৭২ জনে। এর মধ্যে শেষ ১০ দিনে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮৪ জন।


আরও পড়ুন

×