ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভাসানচরকে থানা ঘোষণা: সন্দ্বীপবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ

ভাসানচরকে থানা ঘোষণা: সন্দ্বীপবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ
×

ভাসানচরকে থানা ঘোষণার প্রতিবাদে সন্দ্বীপবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৮:৫১ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯ | ১০:২৯

সীমানা নির্ধারণ না করে ভাসানচরকে থানা ঘোষণা করার প্রতিবাদে হাতে হাত রেখে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে  সন্দ্বীপবাসী। শুক্রবার  সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সঞ্চালনায় এবং সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, মিজানুর রহমান বাবু, আবদুল কাদের মানিক, অ্যাডভোকেট তসলিমুল আলম, রেফায়েত হোসেন রিপন, মাকছুদুর রহমান, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম সন্দ্বীপের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সলিমুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইব্রাহীম, সন্দ্বীপ অ্যাডুকেশন সোসাইটি চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামশুল আলম, কার্গিল হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি প্রকৌশলী শামশুল মাওলা, অ্যাডভোকেট এএইচএম মাইনুল আমিন, অ্যাডভোকেট কফিল উদ্দীন, অ্যাডভোকেট মোঃ মোস্তফা, সাবেক চেয়ারম্যান নূরুল আবছার চৌধুরী শাহনেওয়াজ,  সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান শিবলু,  সন্দ্বীপ নাগরিক সমাজের মাস্টার আবছার উদ্দীন, ইসলাহুল উম্মাহ মাদরাসার চেয়ারম্যান দিদারুল মাওলা, সাবেক ছাত্রনেতা তরুণ চক্রবর্তী, শ্রমিক নেতা আলহাজ কামাল পাশা, বিশিষ্ট সংগঠক আলমগীর শাহনেওয়াজ সাগর, সাবেক ছাত্রনেতা আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ সমিতি যুক্তরাষ্ট্রের নজরুল ইসলাম সেলিম, বাড়বকুণ্ড সিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এপেক্স ক্লাব অব সন্দ্বীপ সভাপতি মো. আব্দুল কাদের, বাংলা ভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আজিম উদ্দীন অভি, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সিনিয়র শিক্ষক শামশুল আলম, কথা সাহিত্যিক রেজাউল করিম বাবলু, সোনালী  সন্দ্বীপ পত্রিকার প্রকাশক মোহাম্মদ ইব্রাহীম, সাপ্তাহিক উপনগর পত্রিকার নির্বাহী সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার, কবি এম এ হাশেম আকাশ, দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি অপু ইব্রাহীম প্রমুখ।

সভাপতির বক্তব্যে শাহ আলম বলেন, আমরা মনে করি, প্রশাসসের ভেতরে লুকিয়ে থাকা অতিউৎসাহী কর্মকর্তারাই এমন দুঃসাহস দেখিয়েছে। কেননা উপরোক্ত বিষয়ে হাইকোর্টে চলমান একাধিক মামলা রয়েছে। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরও পড়ুন

×