ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রূপসায় মাটিতে পুঁতে রাখা শিশুর লাশ উদ্ধার

রূপসায় মাটিতে পুঁতে রাখা শিশুর লাশ উদ্ধার
×

 খুলনা ব্যুরো ও রূপসা প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৯:২০

খুলনার রূপসা উপজেলার বাধাল গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আদনান বাবু নামে আট বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। নিহত আদনান বাবু বাধাল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানান, আদনান বাবু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রাত ১টার দিকে বাড়ির ২০০ গজ দূরে মাটিতে পুঁতে রাখা বাবুর মরদেহ দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। রূপসা থানা পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে।

রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

×