কক্সবাজার সৈকতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজার অফিস
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ১০:৩৬ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯ | ১০:৪৬
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাকিরুল আলম হৃদয় (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
হৃদয় কক্সবাজার শহরের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ঘোনা এলাকার মো. শাহাজাহানের ছেলে। সে স্থানীয় পৌর-প্রিপারেটরি উচ্চ বিদ্যলয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী ছিল।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, উদ্ধার কর্মীদের বার বার নিষেধ সত্বেও সাগরে গোসল করার সময় নির্ধারিত সীমারেখা অতিক্রম করছিল হৃদয়।
তিনি জানান, গোসলের এক পর্যায়ে ওই শিক্ষার্থী ভেসে যায়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- কক্সবাজার