ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২

বাগেরহাটে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২
×

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ১১:০১ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯ | ১১:০৭

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামবাগাত এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে, তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি। তাদের বয়স আনুমানিক ২৮ হতে পারে। পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়েছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, শুক্রবার বিকেল ৫টা নাগাদ মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি গরুবহনকারী পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

আরও পড়ুন

×