ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সমকালে সংবাদ

বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি থেকে বাদ পড়লেন নৌকার চেয়ারম্যান প্রার্থী

বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি থেকে বাদ পড়লেন নৌকার চেয়ারম্যান প্রার্থী
×

এ বি এম আলমগীর শিকদার

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ০২:১৩ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ | ০২:১৩

খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি থেকে সাবেক আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ বি এম আলমগীর শিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘গত ২১ এপ্রিল তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটিতে ভুলঃবশত এ বি এম আলমগীর শিকদারের নাম অন্তর্ভুক্ত  হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।’

ইতোপূর্বে সাচিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন এ বি এম আলমগীর শিকদার। ২০১৬ সালে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে অংশ নেন। তবে জিততে পারেননি। ২০২১ সালে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন, সেবারও পরাজিত হন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

সম্প্রতি তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি গঠন হলে কমিটিতে ৫ নম্বর সদস্যের পদ পান আলমগীর শিকদার।

শুক্রবার দৈনিক সমকালে ‘খুলনা বিএনপির কমিটিতে পদ পেলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিকেলে তাকে অব্যহতি দিয়ে চিঠি দেওয়া হয়।

আরও পড়ুন

×