ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০০:৫১

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক তরুণীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলঘর এলাকার মো. কাউছারের মেয়ে সারাইয়া (১৮) এবং কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে আবদুর রহিম (৬২)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কুমিল্লা মেডিকেলে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে মারা গেছেন ১২৩ জন। এদের মধ্যে ৬২ জন করোনা পজিটিভ ও ৬১ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

জেলা সিভিল সার্জন অফিসের সূত্র অনুযায়ী, কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯১১ জন, সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এদের মধ্যে মারা গেছেন ১০৬ জন।

আরও পড়ুন

×