ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

করোনায় আখাউড়ায় বৃদ্ধের মৃত্যু

করোনায় আখাউড়ায় বৃদ্ধের মৃত্যু
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৭:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. জহিরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

জহিরুল ইসলামের ছেলে নাজমুল হক জানান, গত রোববার তার বাবাসহ পরিবারের তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সোমবার দুপুর ১২টায় তার বাবা মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, দুপুরেই স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন

×