চট্টগ্রামের বিশিষ্ট আলেম নঈমী হুজুর আর নেই
আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৮:৪১
বিশিষ্ট আলেম ও আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান এবং চট্টগ্রাম নগরের ষোলশহরে অবস্থিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার বিকেল ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। বিশিষ্ট আলেমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে।
গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, বার্ধক্যজনিত কারণে বিশিষ্ট আলেমে দ্বীন নঈমী হুজুরের রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পথে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। জানাজার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, তার মৃত্যুতে সুন্নি মুসলিম জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।