ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কুটক্তি, ছাত্রলীগ কর্মীর মামলায় কারাগারে ফতেপুরী

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কুটক্তি, ছাত্রলীগ কর্মীর মামলায় কারাগারে ফতেপুরী
×

মাওলানা আবদুল কাইয়ুম ফতেপুরী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৯:৪৮

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার মামলায় মাওলানা আবদুল কাইয়ুম ফতেপুরী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার আবদুল কাইয়ুম ফতেপুরীর বাড়ি হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ এলাকায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদৌলা রেজা সমকালকে বলেন, গ্রেফতার আবদুল কাইয়ুম ফতেপুরীর বাড়ি হাটহাজারির ফতেয়াবাদে। তিনি সন্দ্বীপের উরকিরচর এলাকায় একটি মসজিদের ইমাম ছিলেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে কুটক্তি করায় তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, আবদুল কাইয়ুম ফতেপুরী নামে একজনকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটুক্তির দায়ে অভিযুক্ত। তার বিরুদ্ধে রাসেল নামে একজন মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। আবদুল কাইয়ুম ফতেপুরীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তির ঘটনায় গত ১৯ জুন রাসেল নামে এক ছাত্রলীগ কর্মী হাটহাজারী থানায় আবদুল কাইয়ুম ফতেপুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×