ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
×

গ্রেফতার বাবা ও ছেলে -সমকাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০১:২২

পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিচ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ইউসুফ তালুকদার ও তার ছেলে আলমাছ তালুকদার এবং ইয়াবা ব্যবসার সহযোগী সুমন ও মুসা। 

শনিবার ভোরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে ইউসুফ তালুকদারের ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল ইয়াবা কারবারী বনি আমিন পালিয়ে যান।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার রাতে পুলিশ ক্রেতা সেজে প্রথমে ইয়াবার একটি চালান বের করার পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করে বনি আমিন এ ব্যবসার সঙ্গে জড়িত। বনির বাবা ইউসুফ তালুকদারের দেয়া তথ্য মতে ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে স্কচ টেপে মোড়ানো একাধিক প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলীর নেতৃত্বে কলাপাড়া ওসি মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান, এসআই আবুল হোসেন, এসআই বিপ্লব মিস্ত্রি, এএসআই মো.জামান, এএসআই তাওহীদ এবং কনস্টেবল রফিক ও মো. মাইনুল ইসলাম এ অভিযানে অংশ নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। তবে ইয়াবা ব্যবসার মূল হোতা বনি আমিন পালিয়ে যান। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন

×