ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ১০:১২

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মো. আব্দুল আলী হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দধিভাঙ্গা গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন ধরে আব্দুল আলী হালকা জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিল। স্থানীয় বাজারের পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ানো হয়। পরে গত রোববার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে পুণরায় দধিভাঙ্গা বাজার থেকে ওষুধ নিয়ে খাওয়ানো হলে তার অবস্থার অবনতি হয়। এরপর সোমবার বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রোগী আব্দুল আলী তার স্বজনদের বরিশাল না নিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন। স্বজনরা আব্দুল আলীকে বাড়িতে নিয়ে গেলে ওইদিন রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস ইসলাম জানান, আব্দুল আলীর অতিরিক্ত শ্বাসকষ্ট থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশাল মেডিকেল রেফার্ড করেন। পরে স্বজনরা তাকে বরিশাল মেডিকেলে না নিয়ে বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

×