পাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বাসভবন ঘেরাও শিক্ষার্থীদের
আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ -সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৩:০২
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম রোস্তম আলীসহ প্রশাসনের সকল কর্মকর্তার পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাসভবনে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। পরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সেখানে প্রক্টরিয়াল বডি, সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে বসেছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জনান, সম্প্রতি ফাঁস হওয়া পাবিপ্রবি উপাচার্য ড. এম রোস্তম আলীর কাছে চাকরি প্রার্থীর ঘুষ ফেরতের অডিও তদন্তসহ ১২ দফা দাবি পূরণে গত পাঁচদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে বেঁধে দেয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন তারা।
এ সময় দাবি পূরণ না হওয়া আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।