'বার্ড হিটের' শিকার ইউএস বাংলার উড়োজাহাজ
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৩:১৩ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ১২:১১
'বার্ড হিটের' (পাখির আঘাত) শিকার হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।
শনিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮কিউ-৮০০ উড়োজাহাজ বার্ড হিটের শিকার হয়। তবে নিরাপদেই অবতরণ করে উড়োজাহাজটি।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বলেন, অবতরণের পর উড়োজাহাজটি বার্ড হিটের শিকার হয়। একটি পাখি উড়োজাহাজের ইঞ্জিনে আঘাত করে।
তবে এতে কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, উড়োজাহাজটি নিরাপদেই বিমানবন্দরে অবতরণ করেছে।
এ ঘটনার পর ইউএস বাংলা এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। এ ঘটনার জন্য ইউএস বাংলা দায়ী নয়।
এর আগে গত ১৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উড্ডয়নের পর বার্ড হিটের শিকার হয়ে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’।
- বিষয় :
- বার্ড হিট
- ইউএস বাংলা