ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ৯০০ ছাড়িয়েছে

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ৯০০ ছাড়িয়েছে
×

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০০:১২ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ০০:৩৮

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ৯০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন চিকিৎসক ও ১ স্বাস্থ্যকর্মীসহ আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২৪ জনে।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৮ জন, মুকসুদপুরে ৩ জন, কোটালীপাড়ায় ২ জন, কাশিয়ানীতে ১৩ জন ও টুঙ্গিপাড়ায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৪০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৬ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৭৩ জন । গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১৫ জন।

ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৯২ জন, কাশিয়ানীতে ১৭৪ জন, গোপালগঞ্জ সদরে ২৬৫ জন, টুঙ্গিপাড়ায় ১৫৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৭৫ জন।

আরও পড়ুন

×