রংপুরে করোনা হাসপাতালে বৃদ্ধের মৃত্যু
রংপুর অফিস
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০২:২৬
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে সুভাস চন্দ্র সাহা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সুভাস চন্দ্র সাহা জেলার পীরগঞ্জের বাসিন্দা ছিলেন।
হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরুন নবী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুভাস চন্দ্র সাহা গত ৩ জুলাই হাসপাতালে ভর্তি হন। তিনি মস্তিস্ক প্রদাহ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও দেহে লবণের অস্বাভাবিকতায় ভূগছিলেন। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রংপুরের সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৩ জনে পৌঁছেছে। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৮১৭ জন। মারা গেছেন ২০ জন।
- বিষয় :
- রংপুর
- করোনায় বৃদ্ধের মৃত্যু
- করোনায় মৃত্যু