ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মঠবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

মঠবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
×

মঠবাড়িযা (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৩:২৮ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ০৩:৩৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে মনিরা আক্তার(৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মনিরা আক্তার উপজেলার সবুজ নগর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ও একই এলাকার দেলোয়ার হোসেন মুন্সীর মেয়ে। তিনি ১১১ নং পূর্ব ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ/ছয় দিন আগে ওই শিক্ষিকার জ্বর ও সর্দি-কাঁশি দেখা দেয়। বৃহস্পতিবার সকাল ৯টর দিকে অবস্থার অবনতি হলে ওই শিক্ষিকাকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তিনি মারা যান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম জানান, ওই স্কুল শিক্ষিকাকে মুমুর্ষ অবস্থায় নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ওই শিক্ষিকার জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল বলেও তিনি জানান।

আরও পড়ুন

×