ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে ৩৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার কনক রিমান্ডে

চট্টগ্রামে ৩৫ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার কনক রিমান্ডে
×

গ্রেপ্তার কনক- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৮:৩৮

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ৬০ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার কনক চন্দ্র বণিককে রিমান্ডে নিয়েছে পুলিশ

বৃহস্পতিবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ৯ নম্বর প্লাটফফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে একটি মামলা হয়। গ্রেপ্তার কনক  (৪০) ফেনীরর সদর থানার তরনী কুমার বণিকের ছেলে।

রেলওয়ে পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, হাজারীগলি থেকে স্বর্ণ নিয়ে রেলওয়ে স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ ভরি ১০ আনার বেশি স্বর্ণ পাওয়া যায়। তার কাছ থেকে ৬০ ভরি ১০ আনা স্বর্ণের মধ্যে ৩টি গলানো স্বর্ণের বার যার ওজন ৫৫ ভরি ১৮ আনার বেশি, একটি স্বর্ণের টুকরা যার ওজন দুই ভরি ৫ আনার বেশি, একটি গলার চেইন যার ওজন এক ভরি ৫ আনা, একটি ব্রেসলেট যার ওজন ১২ আনার বেশি। যার বাজারমূল্য ৩৩ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকা।

ওসি বলেন, গ্রেপ্তার কনক হয়তো স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত নয়। সে হয়তো চুরি কিংবা ডাকাতি করে যেসব স্বর্ণ পাওয়া যায় তা গলানোর কাজে যুক্ত। সে জব্দ করা স্বর্ণের কাগজপত্র দেখাতে পারেনি। সে স্বীকার করেছে তার সহযোগী নারায়নচন্দ্র, কৃষ্ণ চন্দ্র, বিধান ধর ও লিটন চন্দ্রের সহযোগিতায় স্বর্ণ গলিয়ে অলংকার তৈরি করে ফেনি জেলার সীমান্তবর্তী এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। সেখান থেকে বিদেশে পাচারেরও উদ্দেশ্যও ছিলো তার।

আরও পড়ুন

×