ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় শনাক্ত ১৪শ’ ছাড়াল

ব্রাহ্মণবাড়িয়ায় শনাক্ত ১৪শ’ ছাড়াল
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৮:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায়  চিকিৎসকসহ আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায়  শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  এক হাজার  ৪২১ জনে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের  দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সানজিদা আক্তার  বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষায়  ২২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, আশুগঞ্জে ৬জন, নাসিরনগরে ৩জন, বিজয়নগরে ২জন, আখাউড়ায় ২জন, সরাইরে ১ জন এবং কসবায় ১জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০৯ জন এবং মারা গেছেন২৪ জন। এখনো আইসোলেশনে রয়েছেন ৮৮৭ জন ।







আরও পড়ুন

×