ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

টেকনাফে ৪৩ লাখ টাকার স্বর্ণসহ রোহিঙ্গা আটক

টেকনাফে ৪৩ লাখ টাকার স্বর্ণসহ রোহিঙ্গা আটক
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৯:২০

কক্সবাজারের টেকনাফে ৫টি স্বর্ণবারসহ মো. শফিউল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪৩ লাখ টাকা। 

বুধবার রাতে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয় বলে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানানো হয়। আটক শফিউল্লাহ উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমদের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ওই চেকপোস্টে কক্সাজারগামী একটি বাসে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি চালানো হয়। এ সময় তার পাঞ্জাবীর পকেটের ভেতর থেকে স্বর্ণের ৫টি বার পাওয়া যায়। যার ওজন ৭১ ভরির চেয়ে বেশি। দাম প্রায় ৪৩ লাখ টাকা। এসব স্বর্ণের বৈধ কোনো কাগজ পত্র না থাকায় ওই রোহিঙ্গাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ কক্সবাজার রাজস্ব শাখায় জমা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×