ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লালপুরে ভেজাল গুড় ধ্বংস, ব্যবসায়ীর জরিমানা

লালপুরে ভেজাল গুড় ধ্বংস, ব্যবসায়ীর জরিমানা
×

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৫:২৭

নাটোরের লালপুরে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার মোস্তফার গুড় কারখানায় এ অভিযান চালানো হয়।

এ সময় ভেজাল গুড় তৈরি ও সংরক্ষনের অপরাধে কারখানার মালিক মোস্তফাকে (৬০) এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। মোস্তফা উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের চান্দা খাঁর ছেলে।

র‌্যা ব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এস, এম জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই করাখানা থেকে ভেজাল গুড় তৈরির ক্ষতিকারক রঙ, ফিটকারী, ডালডা ও হাইড্রোজ জব্দ করা হয়। 

পরে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফিরনের ভ্রাম্যমান আদালত কারখানা মালিক মোস্তফা কে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষনের অপরাধে জরিমানা করেন এবং জব্দকৃত ভেজাল গুড় ও ক্ষতিকারক রাসায়নিক ধ্বংস করেন। 

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

×