ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে হত্যামামলার আসামির মৃত্যু

রূপগঞ্জে হত্যামামলার আসামির মৃত্যু
×

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ১০:০১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হত্যা মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে অসুস্থতা অনুভব করলে তাকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের নাম রহমত উল্লাহ।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হরবিলাশ জানান, গত ১ জুলাই সকালে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী কমারটেক এলাকার একটি বিলে রাজু মিয়া (২১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাজু মিয়া উপজেলার ইছাখালী এলাকার রুস্তম আলীর ছেলে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় স্থানীয়রা রহমত উল্লাহকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ওই ঘটনায় গ্রেপ্তারকৃত রহমত উল্লাহকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৫ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ ঘোষ জানান, বৃহস্পতিবার সকালে অসুস্থতা অনুভব করলে রহমত উল্লাহকে ভিক্টোরিয়ায় (১০০ শয্যা হাসপাতাল) পাঠানো হয়। পরে দুপুরে সেখানেই তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন

×