ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩৪৬১ পরীক্ষার্থী

চট্টগ্রামে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩৪৬১ পরীক্ষার্থী
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৬:৫৭

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শনিবার সকালে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী। তবে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। 

এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাতেও প্রথম দিন কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় চট্টগ্রামে ৭১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান সমকালকে জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৫৫৯ জন এবং ছাত্রী ১ লাখ ১৬ হাজার ৪২৯ জন। মোট ২৩১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষায় ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক জানান, এবারের জেডিসি পরীক্ষায় চট্টগ্রামের ৩১টি কেন্দ্রে ২০ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ৩২১ জন। অন্যদিকে ভোকেশনালে ৩ হাজার ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৩৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আরও পড়ুন

×