ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে আ'লীগ নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জে আ'লীগ নেতাকে গুলি করে হত্যা
×

নিহত আওয়ামী লীগ নেতা বকুল হায়দার বকুল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ১০:০৩ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ১০:২০

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

নিহত বকুল হায়দার বকুল (৫২) একই গ্রামের হযরত মুন্সীর ছেলে। তিনি বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দত্তবাড়ি গ্রামের সাইফুল হাজির বাড়িতে একটি সামাজিক দরবারে অংশ নিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন বকুল। সাইফুল হাজির বাড়ির অদূরে একটি সেতুর কাছে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল আটকে তার মাথার ডানপাশে গুলি করে। হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সদর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

আরও পড়ুন

×