ফরিদপুরে রাস্তার পাশে যুবকের মস্তকবিহীন লাশ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ২২:০৯ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ২২:৫৮
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশের জমি থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ, তবে তার বয়স ৩০-৩৫ বছর বলে ধারণা করছেন তারা।
ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাঈদুর রহমান বলেন, ‘রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত পরিচয় যুবককের মাথা কেটে নিয়ে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
- বিষয় :
- মস্তকবিহীন
- লাশ
- ভাঙা
- অজ্ঞাত