ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অধ্যক্ষকে পানিতে ফেলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৫

অধ্যক্ষকে পানিতে ফেলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৫
×

বিক্ষোভে অংশগ্রহণকারীদের একাংশ -সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ২৩:০৭ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ২৩:৪৫

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

রোববার সকাল ১০টা দিকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।  

এদিকে এঘটনায় জড়িত সন্দেহে আটক ২৫ জনের মধ্যে ৫ জনকে ভিডিও ফুটেজ ও অধ্যক্ষের তথ্যে চিহ্নিত করে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ওসি গোলাম মোস্তফা জানান, গ্রেফতাররা সবাই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।

এর আগে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে যাওয়ার সময় কলেজ ক্যাম্পাসে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সাঁতার জানার কারণে প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ ফরিদ উদ্দীন। পরে এই ঘটনায় রাতেই অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ বাদী হয়ে ছাত্রলীগের নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০ জন অজ্ঞাত শিক্ষার্থীর নামে মামলা করেন। 

আরও পড়ুন

×