খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল নারীর
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ২৩:১৫
খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সন্ধ্যা রানী (৫৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় ২৪ জনের মৃত্যু হল।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে বিমল সাহার স্ত্রী সন্ধ্যা রানী (৫৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
- বিষয় :
- খুলনা
- ডেঙ্গু
- এডিস মশা
- ডেঙ্গুতে মৃত্যু
- ডেঙ্গু জ্বর