ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সিএমএইচে ভর্তি চবি উপাচার্য

সিএমএইচে ভর্তি চবি উপাচার্য
×

অধ্যাপক ড. শিরীণ আখতার -ফাইল ছবি

চবি সংবাদদাতা

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৯:০২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। সোমবার রাতে সেখানে ভর্তি হন তিনি। একইসঙ্গে তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফাও ভর্তি হয়েছেন। 

গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় উপাচার্যসহ তার পরিবারের পাঁচ সদস্যের করোনা সংক্রমণ শনাক্ত হয়।   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, উপাচার্য ম্যাডাম, তার স্বামী ও মেয়ে সোমবার রাত ১১টার দিকে সিএমএইচে ভর্তি হন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে। তার ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন উপাচার্য।

প্রসঙ্গত, করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বাংলোতে অবস্থান করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাশে ছিলেন উপাচার্য। প্রায় ১৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হওয়ার পর গত ৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×