ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আগৈলঝাড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু

আগৈলঝাড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু
×

ফকরুল হাসান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৯:১৫

বরিশালের আগৈলঝাড়ার করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বরিশালের শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড় উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামের আরব আলী মিয়ার ছেলে পয়সারহাট বন্দরের গ্যাস ব্যবসায়ী ফকরুল হাসান (৫২) করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পরলে গত ৯ জুলাই তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পরে। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ফকরুল হাসান মারা যান।

আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার বাইরে অন্য জায়গায় করোনা আক্রান্ত হয়ে মারা যাবার পরে এলাকায় লাশ দাফনের ঘটনা ঘটলেও উপজেলা মধ্যে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম। উপজেলায় মোট আক্রান্তর স্যখ্যা ২৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন।

আরও পড়ুন

×