গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ২৩:৫৩ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ২৩:৫৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুন্সি আমিনুল ইসলাম (২৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮ টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্সি আমিনুল ওই গ্রামের মুন্সি আয়ূব আলীর ছেলে। আমিনুল ঢাকায় লেপ তোষকের ব্যবসা করতেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সকাল সাড়ে ৮ টায় গ্রামের বাড়িতে নির্মানাধীন ভবনে ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন আমিনুল। হঠাৎ মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।