ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ০৫:৫২ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ | ১০:৫৭

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে নগরের কোতোয়ালীর রঙ্গম কনভেনশন হল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন, নোয়াখালীর চরজব্বার এলাকার মো. হাসান ও একই জেলার সুবর্ণচর এলাকার  ফখরুল ইসলাম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুপুরের দিকে তিনজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় আনা রাশেদ নামে একজন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক দুই জনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×