ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ভাঙ্গায় তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
×

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৩:১৩

ফরিদপুরের ভাঙ্গায় তরুণীকেকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাকিব মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে পৌরসদরের হাজরাহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিব ওই গ্রামের নজরুল মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) পিযুশ কান্তি হালদার জানান, ওই তরুণীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩ থেকে ৪ মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ফরিদপুর নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন রাকিব। কিন্তু এরপর রাকিব বিয়ে করতে অসম্মতি জানালে ওই তরুণী থানায় মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান সমকালকে বলেন, নির্যাতিত তরুণীর অভিযোগের পর রাকিব গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×