ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নতুন করে প্লাবিত মিঠামইন

নতুন করে প্লাবিত মিঠামইন
×

বন্যা কবলিত এলাকার ঘরবাড়ি, হাটবাজার, রাস্তাঘাট , শিক্ষা প্রতিষ্ঠান, উপ স্বাস্থ্য কেন্দ্র, শশ্বান, কবরস্থানসহ সবকিছুই পানিতে তলিয়ে গেছে -সমকাল

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ১০:১৪

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে নতুন করে বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার ঘরবাড়ি, হাটবাজার, রাস্তাঘাট , শিক্ষা প্রতিষ্ঠান, উপ স্বাস্থ্য কেন্দ্র, শশ্বান, কবরস্থানসহ সবকিছুই পানিতে তলিয়ে যাওয়া চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।

উপজেলার চানপুর, উরিয়ন, হাছানপুর, মডেল চরপাড়া, ঘাগড়া, হোসেনপুর, ঢাকী, কাটখাল, কেরয়ারজোড় এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, বন্যা কবলিত এলাকায় মানুষের পাশাপাশি গো-খাদ্যোর তীব্র সংকট দেখা দিয়েছে। ঘাগড়া ইউনিয়নের সাবাসপুরের আশে পাশের অন্তত ১০টি পরিবার উঁচু জায়গায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। অনেক কৃষক পানির দরে গবাদী পশু ও হাস-মুরগী বিক্রি করছেন। জেলেরা পানি বৃদ্ধির কারণে হাওরে মাছ ধরতে পারছে না।

এদিকে উপজেলা প্রশাসন থেকে প্রতি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে। মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোল্লা খলিলুর রহমান জানান, বন্যার পানিতে ক্ষতিগ্রস্তের তালিকা করা হচ্ছে। 

আরও পড়ুন

×