ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ধসে পড়ল খালের ওপর নির্মিত ভবন, নিহত ১

ধসে পড়ল খালের ওপর নির্মিত ভবন, নিহত ১
×

ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৬:০১ | আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ | ০৬:০৫

নারায়ণগঞ্জ নগরীর ১ নম্বর বাবুরাইল এলাকায় খালের ওপর নির্মিত একটি চারতলা ভবন ধসে পড়েছে। এ দুর্ঘটনায় তৈয়ব (১২) নামে এক শিশু নিহত হয়েছে। 

ভবনের ভেতর থেকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ এখনও দুইজন ভবনের ভেতরে আটকে আছে বলে জানা গেছে৷ 

রোববার বিকেলে বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামের ভবনটি ধসে পড়ে৷

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধারকাজ করছেন৷ তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি৷ 

এদিকে ঘটনার খবর পেয়ে নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। 

সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনটি একটি খালের উপর নির্মিত। উদ্ধারকাজ শেষ না হলে বিস্তারিত কিছু বলা যাবে না।



আরও পড়ুন

×