ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৭:১০

জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় কায়েম উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কায়েম উদ্দিন উপজেলার রায় নগর এলাকার বাসিন্দা।   

স্থানীয়রা জানান, বৃদ্ধ কায়েম উদ্দিন তিলকপুর রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×