ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারীপুরে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাদারীপুরে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
×

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ১১:১০

মাদারীপুরের রাজৈরে উজ্জ্বল শেখ (৪৫) নামের এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের মহিষতলী গ্রামের আমির শেখের ছেলে।

পুলিশ জানায়, সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকার একটি পুকুরপাড়ে অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত উজ্জ্বলের নামে রাজৈর, মুকসুদপুর, লোহাগড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদলের অন্তঃকোন্দলের জের ধরে গোলাগুলিতে উজ্জ্বল নিহত হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×