ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জিয়ার প্রত্যক্ষ মদদে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়: ডেপুটি স্পিকার

জিয়ার প্রত্যক্ষ মদদে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়: ডেপুটি স্পিকার
×

ছবি: সমকাল

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৮:০৫ | আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ | ০৮:০৭

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, ক্ষমতালিপ্সু জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদদে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। রোববার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জেল হত্যা দিবস উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। 

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু যখন বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়নে আত্মনিয়োগ করেছেন তখনই স্বাধীনতা বিরোধীরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে এই কলঙ্কজনক হত্যাকাণ্ড চালায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীদের প্রায় সবার বিচার হয়েছে। বঙ্গুবন্ধুর পালিয়ে থাকা খুনি ও জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে। যেসব হত্যাকারী বিদেশে পালিয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুল গফুর মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন প্রমুখ।

আরও পড়ুন

×