ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই কিশোরের ১০ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই কিশোরের ১০ বছরের কারাদণ্ড
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ১০:৫৮

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর কিশোর আমিনুল ইসলাম হত্যা মামলায় দুই কিশোরকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার কিশোরগঞ্জের শিশু আদালতের বিচারক কিরণ শংকর হালদার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলে-আব্দুল মালেক রনি ও নাঈমুল ইসলাম বাবু।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সনের ১০ মার্চ কিশোরগঞ্জ স্টেডিয়ামে বাণিজ্য মেলায় আসামিদের সাথে নিহত আমিনুল ইসলাম (১৭) এর কথা কাটাকাটি হয়। পরে ১২ মার্চ বিকাল ৫টায় গুরুদয়াল সরকারি কলেজের মাঠে আমিনুল ইসলাম ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। আমিনুলের বাবা মতিউর রহমান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন

×