ফরিদপুরে ভেঙে যাওয়া বাধ মেরামত, সড়কে যোগাযোগ চালু
বাধ ও সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দেখতে যান জেলা প্রশাসক অতুল সরকার- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ১০:১৩
ফরিদপুর পানির তোড়ে ভেঙে যাওয়া শহর রক্ষা বাধ মেরামত করা হয়েছে। এর ফলে জেলা সদরের সঙ্গে সদরপুর ও চরভদ্রাসনের সড়কপথে যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। তবে সড়কটিকে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে আরও সময় লাগবে।
রোববার সকালে শহরতলীর সাদিপুরে বাধ ভেঙ্গে সড়কটির ৩০ মিটার অংশ বানের জলে ভেসে যায়। এতে সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। মঙ্গলবার দুপুরে বাধ ও সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দেখতে যান জেলা প্রশাসক অতুল সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকতারা।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বাধের ভাঙ্গা অংশটি মেরামত করা হয়েছে। সড়কটি চলাচল উপযোগী করা হয়েছে। তবে ভারি ওই সড়কে ভারি যান চলতে আরও কিছুদি সময় লাগবে।
- বিষয় :
- ফরিদপুর
- শহর রক্ষা বাধ
- বাধ মেরামত
- সদরপুর
- চরভদ্রাসন
- ঢাকা