ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

টেকনাফে ১ কোটি ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে ১ কোটি ১৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার
×

উদ্ধার হওয়া ইয়াবা- সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ১১:৩৩

কক্সবাজারের টেকনাফে ৩৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার রাতে উপজেলার মৌচনি এলাকায় লবণ মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ভোর রাতে গোপন সংবাদে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরিখাল এমজি পোষ্ট সংলগ্ন মোচনী লবণ মাঠ বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

তিনি জানান, ওই সংবাদে ২বিজিবি অধীনস্থ লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল ওই এলাকায় গিয়ে ছ্যুরিখাল মোচনী লবণ মাঠ দিয়ে তিন ব্যক্তিকে নদীর তীরে উঠতে দেখে তাদেরকে থামার নির্দেশ দেয়। ইয়াবা কারবারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই একটি ব্যাগ ফেলে অন্ধকারের পার্শ্ববর্তী গ্রামের পালিয়ে যায়। টহলদল ইয়াবা কারবারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে। উদ্ধার ব্যাগটি খুলে গণনা করে ৩৯ হাজার ৬৮০ পিস উদ্ধার করা হয়। তার আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ ৪ হাজার টাকা।

মো. ফয়সল হাসান খান বলেন, পরবর্তীতে ইয়াবা পাচারকারীদের আটকের জন্য নাফ নদীর তীরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মালিকবিহীন ইয়াবাগুলো পরবর্তীতে ‍ঊর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বরে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন

×