কুমিল্লা মেডিকেলে হাই-ফ্লো অক্সিজেন ক্যানোলা দিলেন ডা. ফেরদৌস
বুধবার কুমিল্লা মেডিকেলের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের কাছে মেশিনটি হস্তান্তর করা হয়। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৫:৫৫
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে একটি হাই-ফ্লো অক্সিজেন ক্যানোলা মেশিন প্রদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার।
বুধবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের কাছে মেশিনটি হস্তান্তর করা হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠুর অনুরোধে এ ক্যানোলা প্রদান করেন ডা. ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য জালাল উদ্দিন আহমেদ, কুমিল্লা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রেজবি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা দেবব্রত চক্রবর্তী দ্বীপ, কামরুল হাসান ও সাজেদুল হক প্রমুখ।