মুন্সীগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৬:০২
মুন্সীগঞ্জে নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার প্রাপ্ত নমুনা পরীক্ষার ফল থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ জনে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বুধবার প্রাপ্ত ২৯টি নমুনা পরীক্ষার রিপোর্টে আরও ১১ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬১০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে মৃত্যু না থাকায় মৃতের সংখ্যা ৫৯ জন অপরিবর্তিত রয়েছে। উপজেলা ওয়ারী করোনা শনাক্ত হয়েছে সদর উপজেলায় ১ হাজার ১১৫ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২৩৯ জন, সিরাজদীখান উপজেলায় ৪০৯ জন, লৌহজং উপজেলায় ৩৪২ জন, শ্রীনগর উপজেলায় ২৩৭ জন ও গজারিয়া উপজেলায় ২৬৮ জন।
তিনি আরও জানান, বুধবার নতুন আরও ২৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা হয়েছে ১ হাজার ৪০৫ জন।
জেলার ৬টি উপজেলার মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা অপর ৫টি উপজেলার চেয়ে দুই গুণ বেশী। ফলে জেলায় করোনা শনাক্তে শীর্ষে থাকা মুন্সীগঞ্জ সদর উপজেলা এখন করোনা সংক্রমণের হটস্পটে রূপ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা । তাদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এ মুর্হুতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।