ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় বাইকআরোহী নিহত

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় বাইকআরোহী নিহত
×

ফাইল ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ০৯:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২০ | ০৯:২০

জয়পুরহাটের লাইলীপাড়া এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় রেজা হাসান জয় (২৩) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জয়পুরহাট-বদলগাছী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও দু'জন গুরুতর আহত হন। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, বুধবার সন্ধ্যায় রেজা হাসান জয় তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে জয়পুরহাট থেকে বদলগাছী নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লাইলীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্টবোঝায় ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা তিনজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে সেখানে জয়ের মৃত্যু হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও ঘাতক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আহত দু'জনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×