ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
×

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ২১:৪৯

ফরিদপুরের ভাঙ্গায় সুমি (২০) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

রোববার রাত ১০ টার দিকে উপজেলার মানিকদহ্ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সুমি উপজেলার হামিরদী গ্রামের আক্কাস বেপারীর ছেলে মালয়েশিয়া প্রবাসী সাত্তার বেপারীর স্ত্রী। 

পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন সুমি। সবকিছু ঠিকঠাক চলছিল, রাতের খাবার শেষে ঘুমাতে যাওয়ার পর স্বামীর সাথে মুঠোফোনে কথা বলার পর ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সুমি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×